× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন

দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্রিতে বাড়ীতে হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
dinajpur attack

দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্রিতে বাড়ীতে অনাধিকার প্রবেশ করে হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আহত মোঃ বিপ্লব আশংকাজনক অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

গত সোমাবার বিকেলে ফুলবাড়ী বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকাইয়াপট্রিতে এই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার নামীয় আসামীরা হলেন- নিমনগর বালুবাড়ী এলাকার কাজী আমির হোসেনেরে ছেলে সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ, ঢাকাইয়াপট্রি এলাকার বাবুল হোসেনের ছেলে মোঃ মিন্টু(৩২) ও মোঃ নুরা (২৫), বাবুল হোসেন (৪৫), মৃত আলীর ছেলে পারভেজ(৩৫), সোহাগ (২২), সোহেল (১৯), মোঃ হুসেনের ছেলে মোঃ সাদ্দাম (৩০), মৃত আলীর স্ত্রী মোচাঃ পারুল বেগম(২৮) , সাদ্দামের স্ত্রী লিপি বেগম (৩৫) ও মিন্টুর স্ত্রী লাভলী বেগম।

মামলার এজাহারে মামলার বাদী মনোয়ারা বেগম উল্লেখ করেছেন যে,গত ২২ মে বিকেলে মোঃ মিন্টুর সঙ্গে তার ছেলে মোঃ বিপ্লবের বিনা কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এ সময় বাদীর বড় ছেলে মোঃ সোহেল তার ছোট ভাই মিন্টুরেক বাড়ীতে নিয়ে যায়। পরে ১ নং আসামী সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জের হুকুমে অন্যান্য আসামীরা বাদীর বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগারাজসহ সবাইকে এরোপাথারি ভাবে মারধর করে এবং মহিলাদের শ্লিলতাহানী ঘটায়।

এতে বাদীর ছেলে মোঃ মিন্টু, নাতনী মোছাঃ সোহাগী(১৭) ও লাকি (২৮) গুরুত্বর আহত হয়। ১ নং আসামীর মাথায় সেলাই পড়ে। পরে তাদেরকে হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরিবারের প্রধান মনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..