× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা পর্যায়ে দিনাজপুরে সম্প্রীতি সমাবেশ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০২২
দিনাজপুরে সম্প্রীতি সমাবেশ

যে কোন মুল্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে বিশ্বাসী ছিলেন। বঙ্গবন্ধু বিশ্বাস করেন একমাত্র শান্তির মাধ্যমেই সততা, ন্যায়বিচার ও সমতা অর্জন করা সম্ভব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, আমাদের সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ৭৫ এর অসুরেরা এখনও তৎপর। সেই অসুরকে আমাদের চিহিৃত করতে হবে। যারা দেশের সম্প্রীতি নষ্ট করে তারা ধার্মিক নন। তাদের কোন ধর্ম নেই। তারা ধর্মান্ধ। সম্প্রীতি নষ্টকারী এই ধর্মান্ধদের প্রতিহত করতে হবে

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান কাসেমী, দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু সহ অনেকে ।

সঞ্চালনায় ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার।


এ ক্যটাগরির আরো খবর..