দিনাজপুরে র‌্যাব এর অভিযানে ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ জন আটক

দিনাজপুরে র‌্যাব এর অভিযানে ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ জন আটক

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।

আটক কৃত আসামী ১। তোফাজ্জল হোসেন (২০), সাং- কাশিমপুর, ২। রবিউল্লাহ(৩৫), সাং-গোবিন্দপুর, উভয় থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা ।

মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) এর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে দিনাজপুর জেলা প্রতিনিধি নযন কে জানান, র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন ও সিপিসি-১, দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় ১০ অক্টোবর রাত থেকেই গোপনে নজরদারীসহ দিনাজপুর জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনা কালে দিনাজপুর জেলার কোতয়ালী থানা ২ নং সুন্দরবন ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সুন্দরবন রামডুবি মোড়ে টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সম্মুখে ০১ টি পিকআপ তল্লাশী করে উক্ত পিকআপের কেবিনের ভিতরে কাপড়ে–র তোষক দ্বারা মোড়ানো অবস্থায় ৩৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দুই জন আসামী আটক করা হয় । আটক কৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে পিকআপে করে বিভিন্ন মালামাল পরিবহণের আড়ালে অভিনব কায়দায় মাদক পরিবহণ করে আসছে মর্মে স¦ীকার করে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।