হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দিনব্যাপী পুরুষ রান্না উৎসব মেলা অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
এ্যাকশন এইড এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম অফিসার রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, এ্যাকশন এইড এর উপ পরিচালক শেখ মন্জুর ই আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক বিধু ভুষন রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম রাজু, কবি ও সাহিত্যক ফেরদৌসী বেগম, এসকেএস ফাউন্ডেশনের কো অর্ডিনেটর সুলতানা পারভীন প্রমুখ।

ভিন্ন রুপে পুরুষ রান্না উৎসব মেলায় ২১টি ষ্টলে বিভিন্ন জায়গার ও প্রতিষ্ঠানের লোকজন এই উৎসবে অংশ গ্রহন করে। প্রতিটি ষ্টলে ভিন্ন ভিন্ন খাবার রান্না করে রাখা হয়। অতিথিবৃন্দ ষ্টলগুলো ঘুরে ঘুরে দেখেন ও খাবারের মান যাচাই করেন।

মেলা শেষে ১৬নং ষ্টলের হাফিজুল ইসলাম শ্রেষ্ঠ পুরুষ রান্নায় প্রথম পুরুষ্কার জিতেন। তিনি তার স্টলে ভাত ও বার প্রকার ভর্তার আয়োজন করেন। বিভিন্ন প্রকার পিঠার আয়োজন করায় ৫নং ষ্টলের মালিক ইসমাইল হোসেন ২য় পুরুস্কার জিতেন এবং বিভিন্ন ধরনের মিষ্টি পান রাখার জন্য ৩য় শ্রেষ্ঠ পুরুষ রান্না নির্বাচিত হন ১৭নং ষ্টলের খোরশেদ আলম।


