দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে জেলা ছাত্রদল

বিএনপি”র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের স্বার্থে দিনাজপুরে হেল্প ডেস্ক খুলে প্রয়োজনীয় কলম, পেন্সিল,স্কেল,রাবার ও পানি সরবরাহ ব্যবস্থা করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৬ শে জুন) সকালে বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে এসব বিতরণের মধ্য দিয়ে জেলা ছাত্রদলের হেল্প ডেস্ক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লক্ষ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬০৪ জন, ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।