দক্ষ ও উন্নত জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

          জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে দক্ষ ও উন্নত জনশক্তি হিসেবে গড়ে ওঠার শপথ নেবার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরের রূপনগরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

          প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য সরকার অত্যন্ত আন্তরিক। পহেলা জানুয়ারি শিক্ষার্থীরা খালি হাতে স্কুলে আসে আর নতুন বইয়ের সুঘ্রাণ নিতে নিতে বাড়ি ফিরে যায়। শিক্ষার্থীদের জন্য বিশ্বে এধরনের আয়োজন নজিরবিহীন। তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হয়েছে। ভাল ফলাফলের জন্য বৃত্তি প্রদান করা হচ্ছে।

          প্রতিমন্ত্রী এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও এদেশের মানুষের জন্য তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা নিয়মিত অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।

          অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।