তুরস্কের প্রেসিডেন্ট এর শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি

তুরস্কের প্রেসিডেন্ট এর শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি

তুরস্কের নব নির্বাচিত  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর শপথ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী  ড. রেবেকা সুলতানা।
শনিবার সন্ধ্যা ৫ টায় (তুরস্ক স্থানীয়  সময়) আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই শপথ অনুষ্ঠানে বিশ্বের ৭৭টি দেশের নেতৃবৃন্দ  অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তুর্কি নেতা এরদোগান টানা  তৃতীয় মেয়াদে  প্রেসিডেন্ট হিসেবে  শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের  সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। তুরস্ক সফরকালে  রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র প্রধানের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।