খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল মজিদের আগমন উপলক্ষ্যে তালা সরকারী কলেজের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বুধবার কলেজের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে এ আগমন বলে কলেজের অধ্যক্ষ ড. মিয়া আব্দুর রশিদ নিশ্চিত করেন। এদিকে প্রফেসর আব্দুল মজিদের আগমনে কলেজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। কলেজ অধ্যক্ষ ড. মিয়া আব্দুর রশিদ নিজেই কলেজের সকল স্টাফ, শিক্ষক, এবং ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে কলেজের আঙিনা পরিষ্কার কাজ করতে গতকাল দেখা যায়।