তালার চাঞ্চল্যকর গৃহবধূ রাবেয়া হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল খুলনায় স্থানান্তরিত

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালায় চাঞ্চল্যকর গৃহবধূ রাবেয়া হত্যা মামলাটি মহামান্য রাষ্ট্রপতির আদেশে সাতক্ষীরা বিজ্ঞ দায়রা জজ আদালত থেকে  দ্রুত বিচার ট্রাইব্যুনাল খুলনায় স্থানান্তরিত করা হয়েছে। মামলা নং ১৪ তারিখ ১৬/৪/২০১০ ইং।

সুত্রে জানাযায়, তালা উপজেলার সুজনশাহা গ্রামের রোকনউদ্দীনের স্ত্রী অন্তঃসত্বা গৃহবধূ রাবেয়া বেগমকে ২০১০ সালের ১৫ এপ্রিল গভীর রাতে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ  ঘটনায় গৃহবধূর ভাই  আব্দুল মোমেন গাজী বাদী হয়ে সাবেক ইউপি সদস্য কোমর উদ্দীনকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের করেন।

আসামীদের পক্ষে ব্যাপক রাজনৈতিক তদবিরের কারনে  মামলাটি তালা থানা থেকে সিআইডি, সাতক্ষীরার উপর তদন্তভার ন্যস্ত করা হয়। পরে সাতক্ষীরা সিআইডি দপ্তর থেকে মামলাটি সিআইডি’র বাগেরহাট দপ্তরে স্থানান্তরিত করা হয়। সিআইডি ঘটনার অধিকতর তদন্ত শেষে মামলার চার্জশীট প্রদান করে। বর্তমানে মামলাটি সাতক্ষীরা বিজ্ঞ দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় মামলাটি মহামান্য রাষ্ট্রপতির আদেশে দ্রুত বিচার ট্রাইব্যুনাল খুলনায় স্থানান্তরিত করা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।