× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

আঞ্চলিক প্রতিনিধি

তারেক রহমানের ঈদ উপহার পেলেন গৌরনদীর দুই জাকির

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
তারেক রহমানের ঈদ উপহার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার দুই যুবদল নেতা। উপহারপ্রাপ্তরা হলেন- গৌরনদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু ও যুবদল নেতা জাকির হোসেন খলিফা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বুধবার সকালে পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সারাদেশে অসংখ্য যুবদল নেতারা নির্যাতন-নিপীড়ন ও মামলা-হামলার শিকার হয়। যা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় ভাবে তালিকাভুক্ত করে রাখেন। সেই তালিকা যাচাই-বাছাইয়ের পর আমার (জাকির হোসেন বাচ্চু) ও মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন খলিফার জন্য জেলা যুবদলের মাধ্যমে ঈদ উপহার পাঠিয়ে দেন।

মঙ্গলবার বিকেলে জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু সহ অন্যান্য যুবদল নেতারা তারেক রহমানের পাঠানো ঈদ উপহার আমাদের হাতে প্রদান করেন।

এসময় জেলা যুবদল নেতা মোঃ শাহ আলম, এমএ গফুর সরদার, মোঃ মাসুদ সরদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মাহতাব, যুবদল নেতা মোঃ এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপহারপ্রাপ্ত এ দুই যুবদল নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..