তারাগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের অপসারণ চেয়ে মানববন্ধন ॥ অফিসে তালা

তারাগঞ্জে স্বাস্থ্য পরিদর্শকের অপসারণ চেয়ে মানববন্ধন ॥ অফিসে তালা

দিপক রায়, রংপুর প্রতিনিধি : বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকায় এবং সহকর্মী ও অধীনস্থ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (নিজ বেতনে) আব্দুস সালামের অপসারণ চেয়ে তার অফিসের দরজায় তালা ঝুঁলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি ও এমএইচভি কর্মীরা। শনিবার বিকাল ৩টায় তালা লাগিয়ে অফিসের সামনে বিক্ষোভ করেন বিক্ষোভকারী উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা।

জানা যায়, প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে একই কর্মস্থলে চাকরি করায় বিভিন্ন অনিয়ম-দূনীতির সাথে জড়িয়ে পড়েন স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম। দীর্ঘদিন একই কর্মস্থলে থেকেও স্বাস্থ্য সহকারি পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক (নিজ বেতনে অতিরিক্ত দায়িত্ব) হলেও অজানা কারণে কোন বদলী হয়নি তার। এতে আব্দুস সালাম অদৃশ্য খুটির জোরে অফিস ফাঁকিসহ উপজেলা স্বাস্থ্য দপ্তরে একচেটিয়া ভাবে তার কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার কথামতো না চললে বিপাকে পড়তে হয় তার অধীনস্থ মাঠকর্মীদের।

বিক্ষোভকারী মাঠকর্মীরা জানান, স্বাস্থ্য পরিদর্শক পদে অতিরিক্ত দায়িত্ব পাওয়া আব্দুস সালাম অধীনস্থ সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি ও এমএইচভিদের উপর নানান অসদাচরণ করে আসছেন। আব্দুস সালামের কথামতো কোন কাজ না করলে বা প্রতি মাসে বেতন পাওয়োর পর তাকে বিশেষ একটি সুবিধা না দিলে বিপাকে পড়তে হয় মাঠকর্মীরে। এতে ক্ষিপ্ত হয়ে যান তার সহকর্মীরা। কিছুদিন আগে স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে গণটিকা কার্যক্রমে গুজব ছড়ানোর অভিযোগ এনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কাছে লিখিত অভিযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল। অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়ের নেতৃত্বে ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহাকে সদস্য সচিব ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে সদস্য করে তদন্ত কমিটি গঠিত হলেও দীর্ঘদিনেও তদন্ত না হওয়ায় তারাগঞ্জ থেকে প্রকাশিত তারার আলো’র প্রিন্ট ও অনলাইনসহ বিভিন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় চাপের মুখে পড়ে শনিবার তদন্তে উক্ত তদন্ত কমিটি।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার অফিস কক্ষে অভিযুক্ত আব্দুস সালামের সামনে সাক্ষী গ্রহণ করেন গণটিকা কার্যক্রমে হাড়িয়ারকুঠি ইউনিয়ন কেন্দ্রে দায়িত্ব পালনকারী ৪ জন মাঠকর্মীর কাছে। অভিযুক্তের সামনে সাক্ষীদের কাছে সাক্ষী নিয়ে মনগড়া তদন্ত করে তদন্ত শেষে বের হওয়ার সময় ৪ জন সহকারি স্বাস্থ্য পরিদর্শক, ১৪ জন স্বাস্থ্য সহকারি (সালামের সহযোগী ধীমান রায় ব্যতীত), ১৪ জন সিএইচসিপি ও ৫৯ জন এমএইচভি অভিযোগ করতে সামনে গেলে তাদের কথা না শুনেই গাড়িতে উঠে রংপুরে চলে যান তদন্ত কমিটি। এতে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সালামের অফিসে তালা ঝুঁলিয়ে দেন বিক্ষোভকারীরা।

এসময় বিক্ষোভ সমাবেশে সহকারি স্বাস্থ্য পরিদর্শক আওরঙ্গজেব লোহানী তার বক্তব্যে বলেন, সরকারি কর্মচারী হয়ে দীর্ঘদিন একই ব্যক্তি একই উপজেলায় কিভাবে কর্মরত থাকেন আমরা তা জানতে চাই। এ উপজেলায় আব্দুস সালাম নিযুক্ত হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত অনেক সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসেছে আবার চলেও গেছে। কিন্তু আব্দুস সালাম থেকে গেছে। এর আগেও বিভিন্ন সময় আব্দুস সালামের অনিয়ম ও দূর্নীতির ব্যাপারে অনেক অভিযোগ পড়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কিন্তু আব্দুস সালাম এখান থেকে বদলী হয়নি। তার এই খুঁটির জোর কোথায় তা আমাদের জানার খুবই ইচ্ছা, আমরা জানতে চাই।

আরেক সহকারি স্বাস্থ্য পরিদর্শক ইমতিয়াজ আহম্মেদ বলেন, আব্দুস সালামের বেয়াই (মেয়ের শ^শুর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে কর্মরত। তাহলে কি সালাম তার বেয়াইকে দিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে পদোন্নতি নিয়েও একই উপজেলায় দীর্ঘদিন কর্মরত রয়েছেন ? এ্যাপারে আমাদের সকলেরই জানার খুবই আগ্রহ। আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিলেও আমাদের উপর মহলে কউেই তা কর্নপাত করেন না। তাই আমরা সালাম দ্বারা নির্যাতিতরা আজ বাধ্য হয়ে সালামের অফিসে তালা লাগিয়ে দিয়েছি। সালামের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং এই তালা লাগানো থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন সহ-স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, মিসহাজুল ইসলাম, স্বাস্থ্য সহকারি শাহ্ মোঃ শামীম হোসেন, আলমগীর হোসেন, শিউলী বেগম, মোশফিকার রহমান, নরোত্তম কুমার রায়, সিএইচসিপি আফরোজা বেগম, মাজেদুল ইসলাম, জান্নাতী চৌধুরী, নুরনাহার বেগম, মাহমুদুর রহমান প্রমুখ।

এবিষয়ে তদন্ত কাজে আসা তদন্ত কমিটির আহ্বায়ক সিভিল সার্জন হিড়ম্ব কুমার রায় বলেন, তালা লাগানোর বিষয়ে আমরা এখনো কিছু জানি না। আমরা যেহেতু তদন্তের কাজে গিয়েছিলাম তাই আমরা তাদের সাথে কথা না বলে তদন্তের কাজ শেষ করে চলে এসেছি। আর এবিষয়ে কিছু বলতে পারবো না। বলে তিনি ফোন কেটে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।