× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

নিউজ ডেস্ক

পাইকগাছায় ১৪৯টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা উৎসব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
শারদীয় দূর্গা উৎসব

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১১অক্টোবর (সোমবার ) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এবার উপজেলায় ১৪৯টি পুজা মন্ডপে চলছে দূর্গা উৎসবের প্রস্তুতি। ঘনিয়ে আশা এ উৎসবকে ঘিরে সর্বত্র চলছে সাজ সাজ রব। তাই কিছু কিছু পুজা মন্ডপ ঘিরে চলছে ব্যাতিক্রম আয়োজনের পাশাপাশি দূর্গা প্রতিমাকে রঙিন সাজে ভিন্ন ভিন্ন রং তুলির আচঁড় দিয়ে সাজানো কার্যক্রম। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দূর্গার স্বর্গ থেকে আগমণ ঘটেছিল মর্ত্য লোকে। এরই ধারাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় দূর্গাদূর্গা উৎসব উদযাপন করেন।

এ উপলক্ষে পাইকগাছা উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাষ্কার্য মৃগ শিল্পীরা। কাশফোটা শিউলি শরতের মধ্যেদিয়ে এ শারদীয় দূর্গা উৎসবকে পরিপূর্ণ রুপ দিতেই মন্দিরগুলোতে চলছে দূর্গা পুজার প্রস্তুতি৷

সারাদেশের ন্যায় এবারও খুলনা জেলা পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ১১অক্টোবর (সোমবার ) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ১৪৯টি পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরমধ্য পাইকগাছার পৌরসভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯টি, কপিলমুনি ইউনিয়নে ১৮টি, লতা ইউনিয়নে ১০টি, দেলুটি ইউনিয়নে ১৩টি, সোলাদানা ইউনিয়নে ১৪টি, লস্কর ইউনিয়নে ১৭টি, গদাইপুর ইউনিয়নে ৫টি, রাড়ুলী ইউনিয়নে ২১টি, চাঁদখালী ইউনিয়নে ১৩টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা৷এ ব্যাপারে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, সুষ্ঠ ও সুন্দর ভাবে পূজা উদযাপন করার লক্ষ্যে প্রতিটি মন্ডপ পরিচালনা কমিটিকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে৷


এ ক্যটাগরির আরো খবর..