তাবেলা হত্যায় সরকারের নির্দেশে বিএনপির নেতাদের জড়িয়ে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টারঃ ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় সরকারের নির্দেশে বিএনপির নেতাদের জড়িয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “র‍্যাবের ডিজি বলছেন, তাবেলা হত্যার সঙ্গে নিউ জেএমবির নেতারা জড়িত। আর তার পরেই ডিবির জয়েন্ট কমিশনার বলছেন, ‘না, আমরা তদন্ত করে দেখেছি যে এটার মধ্যে কাইয়ুম সাহেব এবং তাঁর ভাইরা জড়িত।’ তাবেলা হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের, কাইয়ুম-মতিনকে জড়িত করা, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। আজকে তাদের ডিবেটের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেল। একজন এক কথা বলছেন, আরেকজন আরেক কথা বলছেন। সরকার যা বলেছে, সেভাবেই চার্জশিট সাজানো হয়েছে। তাদের মনের মাধুরী মিশিয়ে এই চার্জশিট তৈরি করা হয়েছে শুধু বিএনপি নেতাদের এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত করার জন্য।”

বিএনপি নেতাদের রাজনীতি থেকে দূরে রাখার কৌশল হিসেবেই সরকারের নির্দেশে পুলিশ এই চার্জশিট দিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।