× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

তরুণীর কালি নিক্ষেপ কেজরিওয়ালের মুখে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: এক তরুণী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি ছুড়ে মেরেছেন। রোববার কেজরিওয়াল দিল্লির ছত্রিশাল স্টেডিয়ামে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচল ব্যবস্থার সাফল্য তুলে ধরে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে প্রায় ৫ হাজার লোকের সামনে বক্তব্য শুরু করেন কেজরিওয়াল । এসময় ২৬ বছরের এক তরুণী কেজরিওয়ালের বক্তবস্থলের দিকে হেঁটে আসেন এবং তিনি কালি, কাগজ ও একটি সিডি কেজরিওয়ালের মুখের দিকে ছুড়ে মারেন। এ ঘটনার পরপর পুলিশ তরুণীকে আটক করে।

পরে জানা গেছে ওই তরুণীর নাম ভাবনা অরোরা । তিনি নিজেকে ‘আম আদমি সেনা’র সদস্য বলে পরিচয় দেন। এই গ্রুপটি আম আদমি পার্টি থেকে দলছুটদের নিয়ে গঠিত। ভাবনা সপরিবারে দিল্লির রোহিনিতে থাকেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

সূর্যাস্তের পর নারীদের গ্রেফতারের নিয়ম না থাকায় সে জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি চেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এ ঘটনার জন্য দিল্লি পুলিশের কঠোর সমালোচনার পাশাপাশি পুরো ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

তিনি বলেন, ‘পুলিশ কিছুই করেনি। ওই নারী যখন কেজরিওয়ালের দিকে কালি ছোড়ে, তখন তারা যেন নাটক দেখছিল। কালির জায়গায় এটা অ্যাসিডও হতে পারত। আমি মনে করি, বিজেপিই পুরো ঘটনার পরিকল্পনা সাজিয়েছে।’


এ ক্যটাগরির আরো খবর..