× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

তফসিল ঘোষণা পরবর্তী নিরাপত্তা নিয়ে ইসি-ডিএমপি’র বৈঠক

admin
হালনাগাদ: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী পেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে শনিবার বেলা সোয়া ১১টায় সিইসির সঙ্গে বৈঠকে বসে ডিএমপির প্রতিনিধি দল।

জানা গেছে, তফসিল ঘোষণা পরবর্তী সময়ে নির্বাচন ভবন ও কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে সিইসি নির্দেশনা দিয়েছেন।

এছাড়াও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী পেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..