× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রস্তাবনা পাস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রস্তাবনা পাস

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। র‌্যাঙ্কিং পদ্ধতিতে এ সরকার গঠন করা হবে। তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে র‌্যাঙ্কিং পদ্ধতিতে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।

বিএনপিসহ অন্যান্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি  রয়েছে। বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যাস্ত করতে চায়।

দলগুলো হলো- বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস।


এ ক্যটাগরির আরো খবর..