ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আজ ১ জানুয়ারি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২২ ঢাকার পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু  বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি ২০২২ শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি ২৬তম ডিআইটিএফ-তে অংশগ্রহণকারী সকল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে স্বাগত জানাই।

বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে এ বছর  ভিন্ন আঙ্গিক ও পরিবেশে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই ডিআইটিএফ-২০২২ এর আয়োজকবৃন্দকে মেলায় অংশগ্রহণকারী সকল পণ্য প্রদর্শক, ক্রেতাসাধারণ ও দর্শনার্থীদের যথাযথ সেবা প্রদান এবং ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি আশা করি, ব্যবসায়ী মহল ও ভোক্তাদের জন্য ডিআইটিএফ-২০২২ একটি উপযোগী ও আদর্শ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হবে এবং তারা মেলায় নিয়মিত অংশগ্রহণে উদ্বুদ্ধ হবেন।

আমাদের রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন অপরিহার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নিয়মিত এ ধরনের আয়োজন অর্থবহ অবদান রাখবে। অধিকন্তু মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের মেলা আয়োজনের গুরুত্ব অনেকটা বেশি। বিশ্বব্যাপী আমাদের দেশের বাণিজ্যিক যোগসূত্র স্থাপনে এবারের বাণিজ্য মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

মেলা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আমি ডিআইটিএফ-২০২২ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।