ঢাকায় বইতে চলেছে সিটি নির্বাচনের হাওয়া

ঢাকায় আসতে শুরু করেছে সিটি নির্বাচনের হাওয়া। আগামী ডিসেম্বরে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হবে এবং বিএনপি অংশগ্রহণ করবে—এমনটি ধরে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছে ।  ইতিমধ্যে দলের শীর্ষ কয়েক নেতা প্রার্থী বাছাইয়ে মাঠ জরিপের কাজ ও শুরু করেছেন তারা। আওয়ামীলীগের জন্য নিবেদিত, নিজ এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ও অধিকতর জনপ্রিয়—এমন যোগ্য নেতাই খুঁজছেন দল। এ নিয়ে এখন আওয়ামী লীগে  চুলচেরা বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও পর্যালোচনা চলছে।

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সিটি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিইয়েছেন। তিনি বলেন কয়েক মাস পর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা কখনোই নির্বাচনে জিততে চান না। কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি জিতেই যাব, তাহলে বড় ভুল করবেন। আপনাকে জনগণের মন জয় করে, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতেই হবে।’

মাঠ জরিপ শুরু : আওয়ামী লীগের নীতিনির্ধারণী-পর্যায়ের পাঁচ নেতা জানান, ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ চলছে।তৃণমূল নেতাকর্মী ও বাসিন্দাদের বিরুদ্ধে জরিপে বর্তমান কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের অধিকাংশের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন । গত মেয়াদে যারা দলীয় মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে মূল্যায়ন করেননি, এবার তাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। যেসব প্রার্থী নিজের জনপ্রিয়তা দিয়ে জয়লাভ করতে পারবেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। মেয়র পদেও সর্বমহলে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার ব্যাপারে কাজ চলছে।

মেয়র পদে আলোচনায় ৯ জন : মেয়র পদে দলের বেশ কয়েক জন প্রভাবশালী নেতা মনোনয়ন পেতে জোর তত্পরতা চালাচ্ছেন বলে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যরা জানান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও দলের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ছাড়াও দলীয় মনোনয়ন চাইছেন বিশিষ্ট ব্যবসায়ী হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক।

কোন্দল, সংঘাতের আশঙ্কা : এদিকে তীব্র কোন্দল শুরু হয়েছে দলীয় প্রার্থিতা পাওয়া নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে । কোথাও কোথাও এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তাদের আশঙ্কা, সিটি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত আরো বাড়বে, যা সামাল দেওয়া দলীয় হাইকমান্ডের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।