ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার নিয়োগ

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার নিয়োগ

লিলি নিকলস ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ছেন । কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে  কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে লিলি নিকলস কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক  হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন।

কূটনীতিক লিলি  লন্ডন স্কুল অব ইকোনমি অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।  ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।