× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম 

ড্রাইভার সৈয়দ আবেদ আলী মীর থেকে সৈয়দ, এবার হতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০২৪
ড্রাইভার সৈয়দ আবেদ আলী

পিবিএসসির ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন। ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পারি জমিয়েছিলেন ঢাকাতে। সেখানেই কুলির কাজ করেতেন। একসময় ফুটপথে ঘুমিয়ে নিদারুন কষ্ট করছেন তিনি। এরপর গাড়ি চালনা শিখে চাকুরী নেন বিপিএসসিতে(বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন)। তারপর জড়িয়ে পড়েন বিপিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে। আর ফিরে তাকাতে হয়নি তাকে। রাতারাতি অর্জন করছেন, বিপুল সম্পদ। সাথে ক্ষমতাও। চেয়েছিলেন ডাসার উপজলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসার উপজলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রকমান মীরের ছেলে। আব্দুর রকমান মীরের তিন ছেলে এক মেয়ের মধ্য সৈয়দ আবেদ আলী জীবন মেজ। রকমান মীরের বড় ছেলে জবেদ আলী কৃষি কাজ করেন। ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটারিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাই সৈয়দ আবেদ আলী জীবন। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যবহার করতেন দামী গাড়ি। আবেদ আলীর নিজেরও দামী গাড়িতে চলাফেরা করতেন। এলাকায় কেউ জানতোই না তিনি ড্রাইভারের চাকুরী করতো। তিনি ঢাকাতে রিয়েল স্টেটের ব্যবসা করতো বলেই এলাকায় প্রচার ছিল।সম্প্রতি  এলাকায় ব্যাপক দান খয়রাত শুরু করেন।
স্থানীয়সূত্রে জানাগেছে, সৈয়দ  আবেদ আলী জীবনের বিত্ত বৈভব ফুলেফেঁপে ওঠার সাথে সাথে মীর পদবী পাল্টে নামের আগে সৈয়দ পদবী ব্যবহার করেন।
আবদ আলী জীবনর উত্থান নিয়ে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন। তিনি তার বাবার উত্থানর গল্প বলতে গিয়ে বলেন, আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছে। আমার বাবার বয়স যখন ৮ বছর তখন পেটের দায়ে ঢাকায় চলেগেছে। ঢাকায় গিয়ে কুলিগিরি করে ৫০ টাকা রুজি দিয়ে  তার ব্যবসা শুরু করে। এখন সে একটি লিমিটেড কোম্পানীর মালিক। কষ্ট করে বড় হয়েছে। এমন দাবী করেন আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ংকর তথ্য। প্রায় একযুগ আগ থেকে বিপিএসসির প্রশপত্র ফাঁস চক্রের সাথে জড়িত এই সৈয়দ আবেদ আলী জীবন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে সৈয়দ আবেদ আলীর জীবনের গল্প সিনমাকেও হার মানাবে। রহস্যঘেরা সৈয়দ আবেদ আলী জীবনের গ্রামের বাড়ীতে  এসে নেমে পড়েন রাজনীতির মাঠে ময়দানে। কোটি  টাকার গাড়ীত চড়ে গনসংযাগ করেন, সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এলকায় দান খয়রাত করতেন বাবা ছেলে দু’হাত ভরে। সৈয়দ আবেদ আলী জীবন তার গ্রামের বাড়ীত কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ী নির্মাণ করছেন। বাড়ীর পাশে করছেন মসজিদ। এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কট নির্মাণাধীন। উপজলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও তার একাধিক বাড়ী রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা রয়েছে তার থ্রি স্টার হোটেল।
সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক বনে যাওয়ায় তার সম্পর্কে জানার কৌতুহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে।
সৈয়দ আবদ আলী জীবন বিপিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। এলাকার মানুষ জানতাই না। গত কোরবানির ঈদে দামী গাড়িতে চড়ে ১০০ জনকে এক কজি করে মাংস বন্টন করেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেইসবুকে। আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি গাড়ি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করতেন। । করতেন ভারতে শপিং।সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজলা ছাত্রলীগর সহ সভাপতি। নিজেদের প্রভাব জাহির করার জন্য বড় বড় নেতা ও আমলাদের সাথে ছবি তুলেন বাবা ও ছেলে । সেই ছবি ফেইসবুকে বুস্ট করে ব্যাপকভাবে প্রচার করতেন। সৈয়দ আবেদ আলী তার নিজের ফেইসবুক পেইজে একটি হোটেল নির্মাণের তথ্য তুলে ধরছেন তিনি নিজেই। গত ১৮ মে এক পাস্টো তিনি লিখেন, ‘আমাদের নতুন হোটেল এর ভিত্তি প্রস্তর স্থাপন করলাম আজ। হোটেল  সান মরিনা, কুয়াকাটা।’
সম্প্রতি দেশের একটি বেসরকারি টলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএসসহ ৩০টি নিয়াগ পরীক্ষায় প্রশ ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ছয় কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকট দীর্ঘদিন ধর প্রশ ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবদনে উল্লখ করা হয়। সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন।
তবে এসব ব্যপারে সৈয়দ আবেদ আলী জীবনের ব্যবহৃত নম্বর ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নম্বর একাধিক বার ফোন দিলেও তারা ফোন দিয়ে পাওয়া যায় নি। তাদের গ্রামের বাড়িটিও তালাবদ্ধ। তবে নাম প্রকাশে অনিছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আবেদ আলী পরিবারের নসবাই ইউরোপের ভিসা করে রেখেছে আগেই। যেকোন সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন।
এব্যাপারে দুর্ণীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়েনকউ অভিযাগ দিলে আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে অনুসন্ধান করবো।


এ ক্যটাগরির আরো খবর..