এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
আজ সোমবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষ্যে Clean up Campaign-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জাতিসংঘ দিবস পালন উপলক্ষ্যে Clean up Campaign-অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।