ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আব্দুল আওয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে হয়রানি মূলক মামলা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ঠাকুরগাঁও সংবাদ পাঠক ফোরাম ।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচুরিতা দেব, জেলা আদিবাসি পরিষদের সভাপতি সূর্য মরমূ প্রমূখ।

এসময় বক্তারা সম্পাদক মাহফুজ আনামে বিরুদ্ধে করা মিথ্যা মামলা সহ সাংবাদিকদের উপর মামলা, হামলা, গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।