× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডুমুরিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা):  খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২অক্টোবর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়ায় শাখার উদ্যোগে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ডুমুরিয়ায় উপজেলা শাখার আহবায়ক গোপাল চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি বিমান বিহারী রায় অমিত, প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

বরেণ্য অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাশ, আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, বরেণ্য অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ গৌরপদ বালা,আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নূরউদ্দীন আল মাসুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন,হরি গুরুচাদ মাতুয়া মহাসংঘের ডুমুরিয়া উপজেলার সভাপতি মতুয়ারত্ন শ্রী হরিপদ ধর।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কৃষ্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি বিশ্বাস, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের খুলনা জেলা সভাপতি দেবাশীষ রায়,সাধারন সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালী,সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ।

বক্তব্য রাখেন, যুব ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক রাজু মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উপজেলা শাখার অনুদ্যুতি কুমার মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..