ডুমুরিয়ায় কলেজের নব নির্মিত আই.সি.টি ভবনের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা)।।  খুলনার ডুমুরিয়ার পল্লীশ্রী কলেজের নব নির্মিত আই.সি.টি ফ্যাসিলিটিস একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২শে সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে নতুন এ ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

পল্লীশ্রী কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ ও পল্লীশ্রী কলেজ সভাপতি নির্মল কুমার বিশ্বাস। পরে প্রধাান অতিথি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার সকল শিক্ষার্থীদের মাঝে “নিরাপদ সড়ক নিশ্চিত করনে,আমাদের দায়িত্ব বিষয়ক”লিফলেট বিতারনের উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।