× Banner
সর্বশেষ
বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী

ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় ডি.জি. এর সংবর্ধনা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডুমাইন  রামলাল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর মহা পরিচালক প্রফেসর ডঃ এস.এম ওয়াহিদুজ্জামান এর আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার বেলা ৯.০০ঘটিকায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শ্যামলেন্দু বসু’র সভাপতিত্বে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর মহাপরিচালক প্রফেসর ডঃ এস এম ওয়াহিদুজ্জামানের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা ও দ্বি-বার্ষিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, ডি.জি.এম এর সহ-ধর্মীনি সৈয়দা জেসমিন ফেরদাউস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আউয়াল হোসেন (আকন), উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল ইসলাম, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আছাদুজ্জামান তপন  রওশন ইসলাম  গরীব মোহাম্মদ, মোঃ শফিকুল ইসলাম, কবি গোলাম কুদ্দুস মল্লিক, খুরশিদ আলম (মাসুম) সহ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক নকুল চন্দ্র বিশ্বাস সহ অভিভাবক সদস্য মোঃ আখের আলী, মোঃ আজিজুর রহমান, রেবেকা আনোয়ার, মিলন মিয়া, জীবন চক্রবর্তী এবং শিক্ষক মন্ডলীর কুমারেশ চন্দ্র মন্ডল, কানাইলাল মন্ডল ও অর্পনা মজুমদার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক রুমা নাছরিন ও কো-অপ্ট সদস্য এস এম সোহাগ রানা প্রমুখ। সব শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক এর মূল্যবান কথা শুনে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..