× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ডিহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের কবর জিয়ারত করলেন যশোর ১ শার্শা  মফিকুল হাসান তৃপ্তি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
আব্দুল খালেকের কবর জিয়ারত করলেন যশোর ১

ডিহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল খালেকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার ১৪ নভেম্বর)  সন্ধ্যায় তিনি ডিহি ইউনিয়নের পারিবারিক কবরস্থান পরিদর্শন করে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
জিয়ারত শেষে মফিকুল হাসান তৃপ্তি মরহুম আব্দুল খালেকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,
“আব্দুল খালেক ছিলেন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ একজন নেতা। দলীয় আদর্শে যেভাবে তিনি নিজেকে অটুট রেখেছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় রাজনীতিকে শক্তিশালী করা এবং দলীয় নেতাকর্মীদের সংগঠিত রাখতে আব্দুল খালেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মৃত্যুতে ডিহি ইউনিয়ন বিএনপি একজন অভিভাবকসুলভ নেতাকে হারিয়েছে।
জিয়ারতকালে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন, আব্দুল খালেক ছিলেন মূল্যবোধসম্পন্ন ও দলের প্রতি সমর্পিত একজন কর্মীপ্রিয় সংগঠক।


এ ক্যটাগরির আরো খবর..