ডিসি হিলে আর্ন্তজাতিক যোগ দিবস উদযাপন

চট্টগ্রাম সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার সার্বিক তত্ত্বাবধানে আর্ন্তজাতিক যোগ দিবস উদযাপন পরিষদ এর আয়োজনে চট্টগ্রামের ডিসি হিলে আন্তজার্তিক যোগ দিবস-২০১৬ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড কমিশনার শ্রী  জহরলাল হাজারী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এড. শ্রী তপন কান্তি দাশ, পরিচালক লং লাইফ ফাউন্ডেশন লায়ন শংকর সেনগুপ্ত, যোগবিদ শ্রী  ভগীরথ দে, অধ্যাপক বনগোপাল চৌধুরী, অরবিন্দ পাল, পন্ডিত বিজয় চক্রবর্ত্তী। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সুজিত ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্ন্তজাতিক যোগ দিবস উদযাপন পরিষদ এর আহ্বায়ক সুমন পাল, সদস্য সচিব শ্রী সৈকত দে, ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার  সাধারন সম্পাদক শেখর দাশ, আরও উপস্থিত ছিলেন দেবব্রত নাথ জুয়েল, রিপন দাশ, রুপেশ শীল, অলক দাশ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে চিটাগাং মেডিকেয়ার এর সহযোগিতায় চিকিৎসা, সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ডা: কিরন্ময় চৌধুরী, ডা: রাজীব চক্রবর্ত্তী, ডিপ্লোমা টেকনোলজিষ্ট সন্তোষ চৌধুরী, লেখক ও সাংবাদিক রাজীব রাহুল প্রমুখ। অনুষ্ঠানে ৩ শত অনুশীলনকারীদের যোগব্যয়াম নির্দেশনা দেন  লায়ন শংকর সেন গুপ্ত ও শ্রী ভগীরথ দে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।