ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব – আইসিটি প্রতিমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তব – আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ কার্তিক (১২ নভেম্বর) : বঙ্গবন্ধুর ম‌তো মহান নেতা‌কে হত‌্যা করা গে‌লেও, তাঁর দর্শন ও আদর্শ‌কে কখ‌নো হত‌্যা করা যায় না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ডাক, টে‌লি‌যোগা‌যোগ ও তথ‌্য প্রযু‌ক্তি মন্ত্রণালয় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি এ কে এম রহমতউল্লাহ।

তি‌নি আজ বিআইসিসিতে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ড‌ব্লিউসিআইটি)’ উপলক্ষ্যে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবর্ষ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

এ কে এম রহমতউল্লাহ ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে ডি‌জিটাল বাংলা‌দেশ দুর্বার গ‌তি‌তে এগি‌য়ে যা‌চ্ছে, এগিয়ে যা‌বে। তি‌নি ব‌লেন, ডি‌জিটাল বাংলা‌দেশ এর অগ্রগ‌তি অব‌্যাহত থাক‌লে ২০৪১ সা‌লের ম‌ধ্যে উন্নত, সমৃদ্ধ, আধু‌নিক বাংলা‌দেশ গ‌ড়ে তোলা সম্ভব হ‌বে।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌‌মেদ পলক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোমালিয়ার আইসিটি বিষয়ক মন্ত্রী আবদি শেখ আহমেদ, মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী মোঃ শরীফ ও মু‌ক্তিযুদ্ধ জাদুঘ‌রের সহ প্রতিষ্ঠাতা মু‌ফিদুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।