× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

ডিএসই’তে সূচকের উত্থানে সপ্তাহ শুরু

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক (ডিএসই-এক্স) ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৬২ লাখ টাকার। যা গতকালের তুলনায় ৪৬ কোটি ৮২ লাখ টাকা বা ৭ দশমিক ৭৫ শতাংশ কম লেনদেন। আগের দিন ডিএসইতে হাত বদল হয়েছে ৬০৪ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ঢাকার বাজারে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- কাশেম ড্রাইসেলস, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি এবং সামিট পাওয়ার লিমিটেড।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ১৭ লাখ টাকার। লেনদেনে অংশ নেয় ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।


এ ক্যটাগরির আরো খবর..