ডিআরইউর শিক্ষাবৃত্তি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার সবসময় পাশে থাকবে – শিক্ষা উপদেষ্টা

ডিআরইউর শিক্ষাবৃত্তি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার সবসময় পাশে থাকবে – শিক্ষা উপদেষ্টা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শিক্ষাবৃত্তি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার সকসময় পাশে থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ   (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক সমাজ ও তাদের পরিবারকে সহায়তা করা শুধু মানবিক দায়িত্বই নয়, রাষ্ট্রেরও নৈতিক কর্তব্য। এ দায়িত্ব পালনের উদ্যোগ নেওয়ায় ডিআরইউ এবং সহযোগী প্রতিষ্ঠান এন আর বিসি ব্যাংককে তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।

ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, সব দায়িত্ব সবসময় প্রত্যাশিত মাত্রায় পালন করা রাষ্ট্রের সম্ভব হয় না। সেখানেই নাগরিক সমাজ এবং ডিআরইউ-এর মতো প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং তাদের ব্যক্তিত্ব ও প্রতিভা বিকাশে এমন উদ্যোগ অনুকরণীয়।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, রিপোর্টারদের কর্মব্যস্ততার কারণে পরিবার, বিশেষত সন্তানদের সঙ্গে সময় কাটাতে না পারা একটি বড় বেদনা। সেই শূন্যতা পূরণে সহকর্মী ও সংগঠনের পক্ষ থেকে যে সহমর্মিতা ও দায়বদ্ধতা আপনারা দেখাচ্ছেন—তা প্রশংসনীয়।

তিনি ডিআরইউ পরিচালিত উইকেন্ড স্কুল, যেখানে শিশুদের সংগীত, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হয়, এ উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির একটি পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অত্যন্ত বাস্তবসম্মত ও অর্জনযোগ্য হিসেবে অভিহিত করেন। ডিআরইউ ভবিষ্যতেও এভাবে মানবিক দায়িত্ব পালন করবে বলে উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিআরইউর পক্ষ থেকে দু’টি প্রস্তাব উপস্থাপন করা হলে শিক্ষা উপদেষ্টা জানান, বিষয়গুলো তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মাদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক, এনআরবিসি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।