ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজ ও হসপিটালে ৬ দিন ব্যাপী মৃত সনদপত্র প্রদানের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ৬ দিন ব্যাপী ‘মেডিকেল সার্টিফিকেট অফ কসেস অফ ডেথ ’ শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর, ২০১৮) হাসপাতালটির ১৪তলার সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে হাসাপাতাল কর্তৃপক্ষ।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা, মানুষের মৃত্যুর কারণ ও ধরণ সম্পর্কে আলোচনা করেন। মানুষের মৃত্যুও পর মৃত সনদপত্র প্রদানের আধূনিকতম পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর (এমআইএস) ডা. হারুন অর- রশিদ বলেন, আধুনিক বিশ্বের প্রতিটি দেশে কতজন লোক বছরে কি কারণে মৃত্যু বরণ করেন তার পরিসংখ্যান থাকে। আমাদের দেশে নেই। জন সংখ্যা মৃত্যুর কারণ ও ধরণ জানা না থাকলে স্বাস্থ্য সেবা বিঘিœত হয়। তথ্যের অভাবে আমরা প্রয়োজনী পদক্ষেপ নিতে পারি না। আমাদের দেশের স্বাস্থ্য সেবা উন্নত বিশ্বের রোল মডেলের দিকে ধাপিত হচ্ছে। তাই গতানুগতিক ডেথ সার্টিফিকেট থেকে আমরা তথ্যবহুল ডেথ সার্টেফিকেট বাধ্যমূলক করার লক্ষে কাজ করছি। যাতে করে স্বাস্থ্য সেক্টরে পলিসি গ্রহণে সুবিধা হয়। ইতিমধ্যে ঢাকার কয়েকটি বড় হাসাপাতাল ও গাজীপুর আমাদের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজর উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা থাকলে আমাদের গবেষণায় কাজে লাগে। আমরা উন্নত দেশের দিকে তাকালে দেখতে পাব, তারা তথ্য বহুল ডেথ সার্টিফিকেট প্রদান করে থাকে। যা আর্কাইভে সংরক্ষিত থাকে। যার ফলে যে কোন চাইলেই দেশের মানুষের মৃত্যুর কারণ ও ধরণ সম্পর্কে জানতে পারবে ও পলিসি গ্রহণ করতে পারে।

প্রশিক্ষণ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উপ পরিচালক আব্দুল মালেক মৃধা।

চলতি কর্মসূচিটি মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালনায় সহযোগীতা করছে। প্রশিক্ষণের প্রথম দিনে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ২৫ জন বিভাগের চিকিৎসক শিক্ষক- শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।