ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ‘ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে ‘ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ৩ আগস্ট, ২০১৯ ইং) দুপুরে মেডিকেল কলেজেটির গ্যালারি-২ এ সেমিনারের আয়োজন করে হাসপাতালটির মেডিসিন বিভাগ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেডিকেল কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, জাতীয় গাইড লাইন অনুযায়ী আমাদের চিকিৎসকরা নিরলসভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছেন। চিকিৎসা দিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীকে সুস্থ করা হলে ভবিষ্যতে যাতে কেউ এ রোগে কেউ আক্রান্ত হতে না পারে সেদিকেও চিকিৎকদেও কাজ করার আহবান জানান তিনি।

তিনি বলেন, একমাত্র জন সচেতনতাই পারে ডেঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি জনসচেতনতার জন্য চিকিৎসকদেরও এগিয়ে আসতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টার্ন ডা. অন্যন্যা আনোয়ার ও ডা. সৈয়দ শারাফ আহমেদ।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমীন সেমিনারে অংশ নেওয়া চিকিৎসকদের ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। কখন কোন রোগী কিভাবে চিকিৎসা সেবা প্রদান করতে তার দিক নির্দেশনা দেন।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোখসানা নাজনীন ও রেজিস্ট্রার ডা. সাকেরা সুলতানার সঞ্চালনায় ডেঙ্গু রোগী চিকিৎসা ব্যাবস্থাপনা নিয়ে আলোচনা করেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম, কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম শাখাওয়াত হোসেন, এনেসথিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল উদদুত খান, ফরেন সিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল কাদের, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুমনা শেখ, সাজারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোদেজা নাহার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।