× Banner
সর্বশেষ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩ নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা ১৩ জুন পর্যন্ত সময় পেল বিএনপি-এনসিপিসহ ২৩ দল, হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ঝুঁকি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড

নোয়াখালী প্রতিনিধি

চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
হত্যা

নোয়াখালী সদর উপজেলায় চুরি করতে গেলে চোরকে চিনে ফেলায় তাসলিমা বেগম রোজিকে (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ কথা স্বীকার করেছেন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার মো.ওবায়দুল হক ওরফে তারেক (৩৮)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির  বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে রোজির ঘরে চুরি করতে ঢোকে একই গ্রামের তারেক। এ সময় রোজি দেখে ফেলায়, একা ঘরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায় তারেক। শব্দ শুনে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম আরও বলেন, মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. তারেককে (৩৫) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে আসামি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..