ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে স্টোক থ্রমবোলাইসিসের উপর কর্মশালা অনুষ্ঠিত

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এ্যান্ড হসপিটালে ‘থ্রম্বলাইসিস ইন এ্যাকুউট স্ট্রোক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি, ২০১৯) বেলা একারটার সময় মেডিকেল কলেজটির গ্যালারি-১ এ কর্মসূচির আয়োজন হাসপাতালটির স্ট্রোক সেন্টার। এতে ৫৬ জন বিভিন্ন স্তারের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের স্টাফ অংশ গ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়িত হলে বাংলাদেশের জনসাধারণের চিকিৎসা সেবা নিয়ে আর ভাবতে হবে না। দেশের সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন অতি জরুরি। সরকারের একার পক্ষে এ নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের স্বাস্থ্যসেবা সম্পর্কিত এই নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতে হলে সরকারি বেসরকারি সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, রোগীর সেবা নিশ্চিত করতে রোগ ও রোগী ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই ব্যবস্থাপনার প্রধান হলেন একজন চিকিৎসক। একজন চিকিৎসক সংশ্লিষ্ট টিম মেম্বারদের নিয়ে রোগীর সেবা করবেন। এই টিমের কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তবে পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। টিম লিডার হিসেবে একজন চিকিৎসকেই সবচেয়ে বেশী সংবেদনশীল হতে হবে। রোগী ও রোগীদের স্বজনদের সাথে ভাল আচারণের পাশাপাশি নিয়মিত কাউন্সিলিং করতে হবে।

অধ্যাপক ডা. এমএ আজিজ আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও স্বাস্থ্য সেবার সকল দ্বার উম্মোচিত হচ্ছে। ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ রোগীদের মৃত্যু ঝুঁকি কমাতে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই হাসাপাতালটি স্ট্রোক রোগীদের জন্য বাংলাদেশের প্রথম হাসাপাতাল হিসেবে স্ট্রোক সেন্টার স্থাপনের পাশাপাশি হার্ট ফেইলিউর ক্লিনিক স্থাপন করেছে। গত বছর মে মাসে চালুর পর স্ট্রোক সেন্টারের চিকিৎসকদের সফলতা শতভাগ।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের উপপরিচালক (প্রশাসন) ডা.আব্দুল মালেক মৃধা বলেন, আমাদের এখানে স্ট্রোক সেন্টার চালুর পর ৯৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তারা সবাই সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন। ২৪ ঘণ্টাই আমাদের স্ট্রোক সেন্টার থেকে সেবা দিচ্ছি। এজন্য আমাদের আলাদা প্রশিক্ষিত টিম রয়েছে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চিফ অপারেটিং অফিসার (সিওও) নিউরোলজি বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান বলেন, আমরা যারা রোগীদের সেবা করি, তারা সবাই চাই, সঠিক রোগের সঠিক চিকিৎসা সেবা দিতে। সেক্ষেত্রে রোগের ধরণ অনুসারে হাসপাতাল ব্যবস্থাপনা থাকা দরকার হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সব সময় তা পাওয়া যায় না । এক্ষেত্রে অনেক সময় বেসরকারি কিছু প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে থাকে। আমরা স্ট্রোকের রোগীদের সেবার লক্ষে স্ট্রোক সেন্টার করেছি। যাতে স্ট্রোকে আক্রান্ত রোগী তার উপর্যুক্ত চিকিৎসা সেবা পেতে পারেন। বাংলাদেশ সরকার যেদিন স্ট্রোকের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা অনুমোদন দিয়েছে সেদিন থেকেই ডা. সিরাজুল ইসলাম মেডিকেল আলাদা স্ট্রোক সেন্টার চালু করেছে। যদিও বহিবিশ্বে ১৯৯৬ সালে স্ট্রোকের জন্য আলাদা ব্যবস্থা ছিল।

কর্মশালায় প্যানেল বক্তা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্ট্রোক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বলতে গেলে বাধ্য হয়েই রোগীর সেবা দানের জন্য ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজকে বেঁছে নেই। স্ট্রোক রোগীদের চিকিৎসা সেবা যা দরকার তা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করায় এখানেই স্ট্রোক সেন্টার থেকে রোগীদের সেবা দিয়ে আসছি। এছাড়াও তিনি স্ট্রোক আক্রান্ত রোগীর লক্ষন চিকিৎসা সহ বিভিন্ন দিক তুলে ধরেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুল সবুজ বলেন, স্ট্রোক আক্রান্ত হওয়া রোগীদের যদি ছয় ঘণ্টার মধ্যে যদি স্বয়ং সম্পন্ন স্ট্রোক সেন্টার ব্যবস্থায় আনা যায় তবে রোগীকে শতভাগ সুস্থ করা সম্ভব । তবে মনে রাখতে হবে স্ট্রোক আক্রান্ত রোগীর প্রতি মিনিট সময় জীবনের মূল্যের সমান। কারণ স্ট্রোক আক্রান্ত রোগীর ব্রেইনের কোষগুলো প্রতি সেকেন্ডে ১.৯ মিলিয়ন নষ্ট হয়ে যায়। স্ট্রোক আক্রান্ত হওয়ার সারে ঘণ্টার মধ্যে যদি আরপিটিএ’ দেওয়া যায় তবে কোন অঙ্গ হানি হয় না।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেফতাউল জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় থম্বলাইসিসি ইন এ্যাকুউট স্ট্রোক কর্মশালায় প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুল সবুজ, সহকারী অধ্যাপক ডা. আনিস, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।