ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে  মানহানি মামলা

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ রুদাদ। আদালথ মামলাটি আমলে নিয়ে জাফরুল্লাহর বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহার সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেকোক্রাটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে ডা.জাফরউল্লাহ চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জাফরউল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সাইফ রুদাদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।