× Banner
সর্বশেষ
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি 

ডাসারে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি অসহায়-দরিদ্ররা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ডাসারে বসুন্ধরা গ্রুপের কম্বল

মাদারীপুরের ডাসারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ মাঠে কালের কন্ঠের শুভ সংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুইশত কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতের মধ্যে হতদরিদ্র ছিন্নমূল মানুষ বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কম্বল পেয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারী ফরিদা বেগম বলেন, আমার স্বামী নেই একটা প্রতিবন্ধী মেয়ে নিয়ে থাকি। শীতের শুরুতেই অনেক কষ্টে আছি।শীত নিবারণের জন্য প্রয়োজনীয় তেমন কিছু নেই।এই কম্বল যারা দিয়েছে দোয়া করি  আল্লাহতালা তাদের বাঁচিয়ে রাখুক।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, ডাসার থানার এস আই মোঃ কালাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বেলাল রিজভী, কালের কন্ঠ পত্রিকার ডাসার ও কালকিনি উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, শাহরিয়ার তুহিন,সামাজসেবক রফিকুল সরদার,নুরু ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..