ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদারীপুরের ডাসারে ১০০ গ্রাম গাঁজাসহ আল আমিন(৩০) হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই সমর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়াপাড় এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।
আটককৃত আল-আমিন হাওলাদার উপজেলার দক্ষিন ভাউতালি গ্রামের মৃতঃ মৃত লতিফ হাওলাদারের ছেলে।
এব্যাপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে  বুধবার  আদালতের মধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।