× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে কাজী এম এ জামান ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা

শীতকালীন জনপ্রিয় একটি খেলা ব্যাডমিন্টন। জনপ্রিয় এই খেলাটিকে আরোও প্রানবন্ত করতে ডাসারে যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে কাজী এম এ জামান ব্যাডমিন্টন টুনামেন্টে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী ১২ দলের খেলার অংশগ্রহণের মাধ্যমে ফাইনালে দুটি দল অংশগ্রহণ করেন।এতে অংশ নেয় সৈয়দ রুবেচ গ্রুপ ও আল-আমীন গ্রুপ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যে চাম্পিয়ান হয় আল-আমীন গ্রুপ  রানার্স আপ হয়েছে সৈয়দ রুবেছ গ্রুপ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন যুবসমাজের সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ মোকাররম হোসেন, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ নুরুজ্জামান (বাবু), সৈয়দ এনায়েত হোসেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহারিয়ার তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ শাওন, দিদার সরদার প্রমুখ।
এসময় খেলার আয়োজক কমিটির প্রধান সৈয়দ মোকাররম হোসেনকে সকলে ধন্যবাদ জানান এধরনের খেলা আয়োজন করার জন্য। খেলায় অংশগ্রহণকারীরা ডাসারে নিয়মিত বিভিন্ন  ধরনের খেলার আয়োজন করার দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।


এ ক্যটাগরির আরো খবর..