× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ডাসার(মাদারীপুর)থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

ডাসারে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল

মাদারীপুরের ডাসারে দীঘির মাঝে ঘোড়ার তৈরি দৃষ্টিনন্দন ভাস্কর্য ও আশেপাশের দৃশ্য উপভোগ  করতে প্রতিনিয়ত ছুটে আসছে ভ্রমণ পিয়াসী লোকজন।
বিশেষ করে এবারের ইদুল ফিতরের  ঈদের  ছুটিতে প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে ডাসারের আনাচে কানাচে দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মত।ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিনেও এসেছেন বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন ও সপরিবার নিয়ে ঘুরতে।
জানাগেছে পর্যটকদের আকৃষ্ট করতে সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করে গিয়েছেন দৃষ্টি নন্দন বাইতুল নূর-ই জামে মসজিদ।এছাড়াও রয়েছে তার দৃষ্টিনন্দন দুটি বাড়ী,সুবিশাল হেলিপোর্ট সেখানে রয়েছে সারিসারি আম গাছ।আশেপাশে  রয়েছে দুটিকলেজের উঁচু উঁচু দালান কোটা।রাস্তার দুপাশে রয়েছে কাশফুল ও কৃষ্ণচূঁড়া গাছ।ডাসার থানার মধ্যে রয়েছে মনোমুগ্ধকর ঘোড়ার ভাস্কর্য নিঃসন্দেহে যে কাউকে আকর্ষণ করবে।
ধর্মীয় অনুষ্ঠান ঈদ, পূজা-পাবনে সুন্দর মুহুর্তের সময় কাটাতে ছুটে আসে ডাসারে।
গ্রামের মধ্যে দৃষ্টি নন্দন শহরের  আধুনিকতার ছোঁয়া লেগেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে ডাসারের বেতবাড়ী ছোট্ট একটি গ্রাম।


এ ক্যটাগরির আরো খবর..