× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ডাকসু ও হল সংসদে নির্বাচিতদের আমন্ত্রণ গণভবনে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী শনিবার (১৬ মার্চ) ৪টায় এই সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই আমন্ত্রণে নবনির্বাচিত ভিপি, জিএসসহ কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা রয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আমাদের সবার প্রধানমন্ত্রী। আমাদের সেখানে যাওয়া উচিত এবং আমরা যাবো।

ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন।

১১ মার্চ প্রায় ৩ যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় পরিষদে ২৫টির মধ্যে ২৩টি পদ পায় ছাত্রলীগ। অধিকাংশ হলেই পূর্ণ প্যানেলে বিজয়ী হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম এ সংগঠনটির প্রার্থীরা।

এই নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক ১১ হাজার ৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হন ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে ।


এ ক্যটাগরির আরো খবর..