× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর মর্যাদা পাচ্ছে না গৃহবধু জয়ন্তী

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

আ্ব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিয়ে হয়েছে একমাস আগে। বিয়ের পর থেকে অনেক আশা ছিল শ্বশুড় বাড়িতে সারাজীবন পার করবেন গৃহবধু জয়ন্তী রাণী রায়। কিন্তু সে আশা পুরন হচ্ছে না তাঁর। শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতনে গৃহবধু জয়ন্তী রানী রায় এখন অসুস্থ্য। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে।

গৃহবধু জয়ন্তী রাণী রায় বলেন, চলতি বছরের ১৪ আগস্ট বড়গাঁও ইউনিয়নের মিঠুন চন্দ্র রায়ের সাথে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীর লোকজন তাকে মেনে নেয়নি। সর্বশেষ গত সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে তাকে শ্বশুর বাড়ীতে পাঠানো হয় তাকে। এরপর থেকেই তাঁর উপর নেমে আসে নির্যাতন। শ্বশুর বাড়ীর লোকজন প্রায় সময় তাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। এমনকি সারাদিনে একবার দেয়া হয় খাওয়া। তারপর শ্বশুর বাড়ী ছেড়ে যাবেন না গৃহবধু জয়ন্তী।

নির্যাতন সহ্য করেই শ্বুশুর বাড়ীতে সারাজীবন কাটাতে চায় বলে জানান গৃহবধু জয়ন্তী রাণী রায়।

গৃহবধুর বাবা অমুল্য রায় বলেন, ছেলের পরিবারের সম্মতিতে তাঁর মেয়ের বিয়ে হয়। কিন্তু পরে তাঁর মেয়ে মেনে নিতে নারাজ শ্বশুর বাড়ীর লোকজন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে বলা হলে তিনি দু’পক্ষকে নিয়ে মিমাংশায় বসেন। তারপর ছেলের পরিবারের লোকজন তাঁর মেয়ে জয়ন্তী রাণীকে ঘরে তোলেন। কিন্তু এরপর থেকেই তাঁর মেয়ের উপর চলছে নির্যাতন।

বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত চন্দ্র সিং বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়ভাবে মিমাংশার জন্য চেষ্টা করছি।

গৃহবধুর শ্বাশুরী সুলেখা রাণীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ধরনের ঘটনার কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..