ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শেষ দিকে জমে উঠেছে কুরবানির পশুর হাট,কিন্তু কমছে কুরবানির পশুর দাম। বিপাকে পরেছে ব্যবসায়ী ও বিক্রেতারা।
অাসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খচাবাড়ি হাটে ক্রেতা- বিক্রেতা ও উৎসুক জনতার ভীড়ে জমজমাট হয়ে উঠেছে কুরবানির পশুর হাট।
সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) এই হাট বসে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, দূর-দূরন্ত থেকে অাগত ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতার প্রচন্ড ভীড়ে যেন কোথাও পা রাখার জায়গা নেই।
ক্রেতা- ও বিক্রেতা মিলে কুরবানীর হাট এতটায় জমজমাট হয়ে উঠেছে তারপরেও স্থানীয় ব্যবস্যায়ীরা বলছেন, পবিত্র কুরবানীর সময় হাতে গুনা অারো কয়েকদিন সময় থাকায় ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিত কম।
এদিকে ইন্ডিয়ান গরুর আমদানি বেশী হওয়ায় দেশি গরুর দাম কমে গিয়েছে বলে জানায় অনেক ব্যবসায়ীর।
এ বিষয়ে গরু বিক্রয় করতে আসা ঠাকুরগাঁও সদর উপজেলা গরেয়ার গরু ব্যবসায়ী আনিছ মিয়া জানান, আমি ৪ মাস আগে যে দামে গরু কিনেছি গরু বিক্রি করতে এসে আমি সে দামই পাচ্ছিনা। ইন্ডিয়ান গরুর আমদানির কারণে দেশীয় গরুর দাম অনেকটায় কমে গিয়েছে।
এদিকে গরু-ছাগল বিক্রেতাদের সংগে প্রতারনা রোধে জাল টাকা লেন-দেন শনাক্ত করতে অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও শাখার তত্ত্বাবধানে বসানো হয়েছে ২ -টি জাল টাকা শনাক্তকরণ মেশিন।
পাশাপাশি পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ভেটেরিনারী সার্জন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে হাট ইজারাদারের একাংশ।
ইজারাদাররা জানান, ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো রকম সমস্যা না হয়, সেই দিকটি আমরা লক্ষ্য করছি।
বড় খচাবাড়ি হাটের ইজারাদারেরা জানান, হাটের ক্রেতা-বিক্রেতারা যাতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেজন্য যথাযথ ব্যবস্তা নেওয়া হয়েছে।
এ বিষয়টির প্রতি লক্ষ্য করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতারা।



