× Banner
সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

শর্টগান নিয়ে ঘুরছেন আ.লীগ প্রার্থীর লোকজন

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার: নির্বাচনের আগে লাইসেন্স করা সব ধরনের অস্ত্র জেলা প্রশাসনের কাছে জমা দেয়ার নিয়ম থাকলেও তা মানেন নি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. সোহাগ। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে।

আওয়ামী লীগ প্রার্থীর লোকজন প্রকাশ্যে তাদের লাইসেন্স করা শর্টগান ও পিস্তল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং নৌকা বাদে অন্য কোথাও ভোট না দেয়ার হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রার্থীর পাশে সারাক্ষণ শর্টগান নিয়ে দাঁড়িয়ে থাকছেন সাদা পাঞ্জাবী পরিহিত এক যুবক।

স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থীর কাছে শর্টগান ছাড়াও তার লোকজনের কাছেও পিস্তলসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। যা নিয়ে তারা প্রকাশ্যে ঘুরছে এবং ভোটারদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থীর প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভোটের মাঠে নামার কারণে সাধারণ ভোটারসহ অন্যদলের প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী মো. সোহাগ বলেন, আমার নির্বাচনী প্রচারণা কয়েকজন আতœীয় স্বজন এসেছে। তাদের একটি শটগান ও পিস্তল রয়েছে। তবে সেগুলো লাইসেন্স করা। নিজের নিরাপত্তার স্বার্থেই অস্ত্রগুলো তাদরে সঙ্গে রেখেছে। তবে অস্ত্র নিয়ে কাউকে ভয়ভীতি দেখানো হচ্ছে না বলে দাবি করেন।

স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান হাবিব জানান, কিছু যুবক অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ খুব আত্েঙ্ক আছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, এমন অভিযোগ আমাদের কাছে নেই। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, নির্বাচনী আচরণ বিধিতে নির্বাচনী এলাকায় অস্ত্র নিয়ে ঘুরা ফেরা নিষেধ। কোন প্রার্থী যদি তা লঙ্ঘন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..