× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

কপোতাক্ষ নদের ভেড়িবাঁধ কেটে নেয়ায় জলদ্ধতার আতঙ্কে রয়েছে তীরবর্তী মানুষ

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ পাটকেলঘাটায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুস্কৃতকারীরা কপোতাক্ষ নদের ভেড়িবাধের মাটি কর্তন করা অব্যাহত রাখায় তীরবর্তী মানুষের মধ্যে আবারও জলাবদ্ধতার আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন গিয়ে জানা যায়, কুমিরা গ্রামের দুলাল দে’র ছেলে নদী খেকো সজল দে ১৫/২০ জন শ্রমিক নিয়ে দে পাড়া শ্মশান ঘাট সংলগ্ন কপোতাক্ষ ভেড়িবাধের মাটি কেটে টলি প্রতি ১ শ টাকা চুক্তিতে প্রতিদিন ৪/৫ টি টলি ভর্তি করে বিক্রি করে দিচ্ছে। এলাকাবাসী জানান, গত ২০-২৫ দিন ধরে ভেড়ি বাধের মাটি কর্তন করা অব্যাহত রেখেছে। গতকাল বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারক চন্দ্র মন্ডল ঘটনাস্থলে গেলে  ভেড়িবাধ কর্তন সাময়িক বন্ধ রাখে এবং উর্দ্ধতন কর্র্তৃপক্ষ বরাবর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কর্তনকারীদের বিরুদ্ধে জেল জরিমানার জন্য সুপারিশ করে পত্র প্রেরণ করেন। দু®কৃতকারীদের মাটি ভেড়িবাধের মাটি কাটা বন্ধ না হলে বর্ষা মৌসুমে কর্তনে ক্ষতিগ্রস্থ ভেড়িবাধ ভেঙ্গে আবারও জলাবদ্ধতায় তীরবর্তী বসবাসরত মানুষের চরম দূর্ভোগের স্বীকার হতে হবে। ফলে কপোতাক্ষ তীরবর্তী লাখ লাখ মানুষের দূর্ভোগ লাঘবে সরকারের নেয়া ২৬২ কোটি টাকা পূনঃখনন প্রকল্প ভেস্তে যেতে বসেছে।

এনিয়ে উপজেলা প্রশাসনকে বারবার জানিয়েও আইনগত কোনো প্রতিকার না নেয়ায় ভেড়িবাধের মাটি কর্তনকারী দুষ্কৃতরা আরও বেপরোয়া হয়ে ভেড়িবাধ কাটার প্রতিযোগিতায় নেমেছে। কপোতাক্ষ নদের নাব্যতা ফিরিয়ে আনতে পূনঃখনন প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সভায় টেকসই ভেড়িবাধ জনসাধারণের চলাচল ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের রক্ষনাবেক্ষণ করার কথা।

তালা উপজেলার কপোতাক্ষ নদের ভেড়িবাধের বিভিন্ন স্থানে যে যেভাবে পারছে সেভাবে মাটি কেটে নিচ্ছে। উপজেলা প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানিয়েও দেখছি দেখব বলে আশ্বস্থ করলেও আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় ভূক্তভোগী জনসাধারণ জরুরি ভিত্তিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..