× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

রোহিঙ্গাদের বেশি দিন বাংলাদেশে আশ্রয় দেয়া সম্ভব নয়

admin
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ রোহিঙ্গাদের বেশি দিন বাংলাদেশে আশ্রয় দেয়া সম্ভব নয় মিয়ানমারকেই তাদের ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তাদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টা ২২ মিনিটে কক্সবাজার সার্কিট হাউজ থেকে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে রওনা দেন বিএনপির চেয়ারপার্সন।

জানা যায়, উখিয়ায় পৌঁছে খালেদা জিয়ার ৪৬ ট্রাক ত্রাণ সামগ্রি সেনাবাহিনী কাছে হস্তান্তর করেন। এবং ১১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর মধ্যে ৫ হাজার প্রসূতি ও ৫ হাজার শিশু খাদ্যও রয়েছে। মোট ৪টি স্পটে ত্রাণ বিতরণ করা হবে। উখিয়ার বালুখালি, পালংখালি, কুতুপালং, বোয়ালমারা, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে তাদের মানবেতর জীবনের দৃশ্যপট স্ব-চক্ষে দেখবেন তিনি।

খালেদা জিয়াকে দেখার জন্য পথে বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম হয়। এর মধ্যে ফেনিতে ঢোকার মুখে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর একদল লোক হামলা চালায়। গাড়িতে ভাঙচুর করা হয়, বহরের শেষ দিকে থাকা সাংবাদিকদের মধ্যে ক’জন এসময় আহত হন।

জানা যায়, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ক্যাম্প পরিদর্শন শেষে বেগম খালেদা জিয়া আজ বিকালে চট্টগ্রামের পথে যাত্রা করবেন। চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করে ৩১ তারিখ তিনি ঢাকা ফিরবেন। এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..