× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ঠাকুরগাঁওয়ে যুবদলের শতাধিক নেতাকর্মীর যুবলীগে যোগদান

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগ দিয়েছেন।

রোববার রাতে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানার উপস্থিতিতে শহরের সরকারপাড়া, গোয়ালপাড়া থেকে যুবদলের শতাধিক  নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যুবলীগে যোগদান করেন।

এ উপলক্ষে রোববার রাত ১০টায় শহরের সরকারপাড়া এলাকার মডেল স্কুল মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এছাড়াও বক্তব্য দেন, যুবলীগ কর্মী রাজেল, নাদির, ফিরোজ প্রমুখ।

এসময় প্রধান অতিথি সোহলে রানা বলেন, সর্বকালের ও সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি কর্তৃক প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল যুবকদের নিয়েই বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সুসংগঠিত ও আধুনিক একটি সংগঠন হিসেবে গড়ে তুলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করাই এর মুল কাজ।

যোগদান সভা শেষে প্রধান অতিথি সোহেল রানা সহ যুবলীগের নেতাকর্মীরা যুবলীগে যোগদানকৃত শতাধিক নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..