× Banner
সর্বশেষ
জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে AI-ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই – মির্জা ফখরুল পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ঠাকুরগাঁওয়ে মদ খাওয়ার অপরাধে ২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় চোলাই মদ (চুয়ানী) খাওয়ার অপরাধে আব্দুল্লাহ হিল বাকী (রব্বানী) (৪৩) ও কামাল হোসেন (২৮) নামের দুই জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রায় দেন।

আব্দুল্লাহ হিল বাকী (রব্বানী) ওই উপজেলার পাহাড়গাঁও গ্রামের ওয়াদুদ আলীর ছেলে ও কামাল হোসেন একই উপজেলার হলদিবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে হরিপুর উপজেলার চোরঙ্গী বাজারে আব্দুল্লাহ হিল বাকী (রব্বানী) ও কামাল হোসেন চোলাই মদ (চুয়ানী) খাওয়ার পর মাতলামি করছিল। এসময় এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের দুজনকে আটক করে এবং থানায় নিয়ে আসে। পরদিন বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত বসান এবং মদ পান ও রাখার অপরাধে দুইজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..