ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে মহিলা স্কুল রাগবি প্রতিযোগিতা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে মহিলা স্কুল রাগবি প্রতিযোগিতা উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মহিলা স্কুল রাগবি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল রোববার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা প্রীতি গাঙ্গুলী, রাগবি ফেডারেশনের প্রশিক্ষক ওয়াস্থি আফজাল, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা মাসুদ রানা, মনোয়ার হোসেন লেবিন, তারেক হাসান, রোকনুজ্জামান রাহাত বিভাষ রায় মানসসহ বিভিন্ন স্কুলের রাগবি টিমের কোচ ও খেলোড়বৃন্দ।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৮ টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, সবদল ডাঙ্গা উম্মেদ আলী উচ্চ বিদ্যালয়, আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সালন্দর উচ্চ বিদ্যালয়, জেলা ক্রীড়া অফিস, আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সি,এম আইয়ুব উচ্চ বিদ্যালয় টিম। বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ০১৭১৩৭২৩৭৭৩

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।