আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সহ সভাপতি কোরবান আলী সরকার, মনিরুজ্জামান মানিক, তুর্য সুমন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।



