× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওসহ উত্তরের তিন জেলায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারন মানুষ

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে সকল প্রকার দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে গত রোববার থেকে তিন জেলার (পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর) মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এ গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আর এসব কারণে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে অন্য জেলাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একইভাবে অন্যান্য জেলা থেকেও ছেড়ে আসছে না কোনো গাড়ি। ফলে ঈদের আগে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও চৌরাস্তার কাপড় ব্যবসায়ী মাজেদুল হাসান জানান, ঈদের সময় একটু ব্যবসা করবো কিনা তারও শান্তি নাই। এখন ঢাকা যাওয়ার গাড়ি বন্ধ। ঈদের মাল আনার জন্য ঢাকা যেতে হবে। কিন্তু আমরা এক প্রকার জিম্মি হয়ে গেছি মোটর পরিবহন শ্রমিকদের কাছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন জানান, এটা আমাদের অনেক আগের দাবি। অন্য গাড়ির তুলনায় হানিফ পরিবহনের বেতন অনেক কম। তাই সবার সিদ্ধান্ত মোতাবেক গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। গত রোববার বিকেলে রাজশাহীতে এ বিষয়ে মিটিং ছিল। কিন্তু কোনো প্রকার সমাধান হয় নাই। বেতন বাড়ালে আবার গাড়ি চলাচল শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..